শিশুদের সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা দিতে সারাদেশে মাসব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১০ মে পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। সংবাদ’র জেলা বার্তা পরিবেশক ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
তিনি সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালুর ঘোষণা দেন এবং আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় আঞ্চলিক বৈষম্য দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সিসিক প্রশাসক শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন।
নরসিংদী : নরসিংদীতে আনুষ্ঠানিকভাবে কেক কেটে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. বুলবুল কবির।
স্বাস্থ্য বিভাগ জানায়, আগামী ১০ মে পর্যন্ত জেলার ১ হাজার ৭৩৬টি কেন্দ্রে ৩ লাখ ১০ হাজারেরও বেশি শিশুকে এই টিকা দেওয়া হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী যেসব শিশু গত ২৮ দিনে কোনো টিকা গ্রহণ করেনি, তাদের এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় আনার অনুরোধ জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী : ফেনীতেও সোমবার জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ মনিরা হক। সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রোমেল শর্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিভাবকরা এই টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
আত্রাই (নওগাঁ) : আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১৯ হাজার ৯৫৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্য নিয়ে কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম এর উদ্বোধন করেন। স্বাস্থ্য বিভাগ জানায়, একটি স্থায়ী ও ২৪টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে আগামী ১০ মে পর্যন্ত শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন