বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘ওয়ার্ল্ড হরমোন ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা মানবদেহে হরমোনের গুরুত্ব ও এর ভারসাম্যহীনতার ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সোমবার
বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লক অডিটোরিয়ামে
সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে
এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা
বলেন, মানুষের জীবনের প্রতিটি ধাপে হরমোনের ভূমিকা
অনস্বীকার্য এবং এর সামান্য
বিচ্যুতি শরীরের দীর্ঘমেয়াদী ও জটিল সমস্যার
কারণ হতে পারে।
সেমিনারে
প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম
সিদ্দিকী বলেন, “মানবদেহের প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গ
ও সিস্টেমের ওপর হরমোনের গভীর
প্রভাব রয়েছে। চিকিৎসকদের দৈনন্দিন চিকিৎসা কার্যক্রমে হরমোনজনিত সমস্যার মুখোমুখি হতে হয়। এ
বিষয়ে জনসাধারণ ও চিকিৎসকদের আরও
সচেতনতা ও জ্ঞান বৃদ্ধি
জরুরি।”
তিনি
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হরমোনের সঠিক রোগ নির্ণয়ের
ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে
‘অ্যান্ডোক্রাইন জেমস: লেসনস ফ্রম মোস্ট চ্যালেঞ্জিং
কেসেস’ শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক
ডা. শারমিন জাহান। তিনি জটিল হরমোনজনিত
রোগ শনাক্তকরণের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমাধানের পথ
তুলে ধরেন।
অন্যদিকে,
একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা
তার উপস্থাপনায় বলেন, “জীবনের প্রতিটি পর্যায়ে হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের বৃদ্ধি, বুদ্ধিমত্তা, বিপাকক্রিয়া, প্রজননসহ দেহের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হরমোনের সুষম
ভারসাম্য অপরিহার্য।”
তিনি
আরও সতর্ক করে বলেন, হরমোনের
ভারসাম্যহীনতা মূলত ডায়াবেটিস, থাইরয়েডজনিত
সমস্যা, উচ্চতা-সংক্রান্ত জটিলতা, বন্ধ্যাত্ব ও বয়ঃসন্ধিকালীন নানাবিধ
রোগের মূল কারণ হয়ে
দাঁড়ায়।
ইউনিভার্সিটি
সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সভাপতি
অধ্যাপক ডা. আফজালুন নেছারের
সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন)
অধ্যাপক ডা. আবুল কালাম
আজাদ, উপ-উপাচার্য (গবেষণা
ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান
হাওলাদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা
একমত পোষণ করেন, জন্ম
থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সুস্থতা হরমোনের ওপর নির্ভরশীল। তাই
সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনধারা
অনুসরণের মাধ্যমে হরমোনের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি
দ্রুত রোগ শনাক্ত করে
চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক
ডা. খালেদ মাহাবুব মুর্শেদ মামুন।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন