রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তদন্তে হাসপাতালের চরম অবহেলা ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতক শিশু মারা যায়। ঘটনার পর থেকেই প্রশ্ন ওঠে, কেন একসঙ্গে এতগুলো নবজাতকের মৃত্যু হলো?
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ঘটনাটিকে আমি খুবই সিরিয়াসলি নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং একটি তদন্ত কমিটি গঠন করেছি। তাদের তিন দিন সময় দেওয়া হয়েছিল। আজ বিকেল ৩টায় সেই প্রতিবেদন হাতে পেয়েছি।’
তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর মন্ত্রী তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকেন। তিনি বলেন, প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার প্রমাণ মিলেছে। তবে বিস্তারিত প্রতিবেদন এখনই প্রকাশ করা হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে।
এ বিষয়ে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছিল। সেই সঙ্গে অভ্যন্তরীণ তদন্তের কথা জানিয়েছিল।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন