সংবাদ

হামে প্রাণ গেল আরও ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬০৫

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম

হামে প্রাণ গেল আরও ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬০৫
প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত এই সময়ে মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন তিন শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের। হামের উপসর্গে মৃত তিন শিশু সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের। আর নিশ্চিত হামে মৃত শিশুটি ঢাকা বিভাগের।

এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫১৪ জনে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৩৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৬৯ জন। এ পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ২৬০ জনের।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাকারণ কর্মসূচি জোরদার করা হয়েছে। অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হামে প্রাণ গেল আরও ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬০৫

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত এই সময়ে মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন তিন শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের। হামের উপসর্গে মৃত তিন শিশু সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের। আর নিশ্চিত হামে মৃত শিশুটি ঢাকা বিভাগের।

এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫১৪ জনে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৩৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৬৯ জন। এ পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ২৬০ জনের।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাকারণ কর্মসূচি জোরদার করা হয়েছে। অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত