দেশের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন নাটকীয়তা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন তালিকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বর্তমান নেত্রী সুবর্ণা সিকদার ঠাকুরের নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আওয়ামী
লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও
বিএনপির মতো দলের হয়ে
তিনি সংসদে যাচ্ছেন, এমন খবর ছড়িয়ে
পড়ার পর থেকেই বিভিন্ন
মহলে শুরু হয়েছে চুলচেরা
বিশ্লেষণ।
গোপালগঞ্জের
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক
সম্পাদক সুবর্ণা সিকদার ঠাকুর বিএনপির ঘোষিত চূড়ান্ত তালিকার ২০ নম্বরে অবস্থানে
রয়েছেন।
সোমবার
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়
থেকে ৩৬ সদস্যের যে
তালিকা প্রকাশ করা হয়, তাতে
সুবর্ণার নাম দেখে দলের
তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে
রাজনৈতিক বিশ্লেষকরাও বিস্মিত হয়েছেন। বিএনপির মতো একটি দল
কেন তাদের ঘোর বিরোধী শিবিরের
একজন পদধারী নেত্রীকে এমপি হিসেবে বেছে
নিল, তা নিয়ে এখন
নানা সমীকরণ মেলানো হচ্ছে।
দলীয়
ঘোষণা আসার পর থেকেই
সুবর্ণা সিকদারকে নিয়ে রাজনৈতিক মহলে
তুমুল আলোচনা-সমালোচনা শুরু হলেও বিএনপির
পক্ষ থেকে এখন পর্যন্ত
এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা
পাওয়া যায়নি। মনোনীতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সুবর্ণা
সিকদার বা অন্য কারও
তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া
সম্ভব হয়নি।
সংশ্লিষ্টদের
মতে, এ ধরনের মনোনয়ন
দেশের রাজনৈতিক সংস্কৃতির চিরাচরিত ধারা থেকে ভিন্ন।
এটি কি বিএনপির কোনো
বিশেষ কৌশলগত অবস্থান নাকি ভেতরে ভেতরে
কোনো রাজনৈতিক সমঝোতা, তা নিয়ে ধোঁয়াশা
রয়েই গেছে।
আগামী
১২ মে ত্রয়োদশ জাতীয়
সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন
অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয়
সংসদের আনুপাতিক হার অনুযায়ী বিএনপি
জোট এবার ৩৬টি সংরক্ষিত
আসন পাচ্ছে। বিএনপির প্রকাশিত তালিকায় সেলিমা রহমান, শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরীর মতো
প্রভাবশালী নেত্রীদের নামের পাশে আওয়ামী লীগ
নেত্রী সুবর্ণা সিকদারের নাম আসায় এটি
এখন ‘টক অব দ্য
কান্ট্রি’-তে পরিণত হয়েছে।
রাজনৈতিক
বিশ্লেষকরা বলছেন, এই মনোনয়ন ভবিষ্যৎ
রাজনীতিতে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় এক নতুন এবং
জটিল বাস্তবতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির
প্রতিফলন হতে পারে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন