সংবাদ

হাদি হত্যাকাণ্ড: ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূ‌চির ডাক

ঢাবি প্রতিনিধি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

হাদি হত্যাকাণ্ড: ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূ‌চির ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে নতুন আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি।

নতুন কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল এবং ৫ জুন শুক্রবার বাদ জুম্মা সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন।

​আন্দোলন কর্মসূচির বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করা হবে।"

একই সঙ্গে এই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও একযোগে কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।

​হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাবের আরও বলেন, "ওসমান হাদি হত্যার বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময় নানা অপপ্রচার চালানো হয়েছে।"

তিনি অভিযোগ করেন, মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমান অবস্থায় তারা আর কোনো ধরনের বিলম্ব মেনে নেবেন না।

​খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে সদস্যসচিব বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুনিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সরকারের বক্তব্য ধোঁয়াশাপূর্ণ।"

তিনি অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভারতের পাশাপাশি বাংলাদেশের ভেতরে যারা খুনিদের পালিয়ে যেতে সহায়তা করেছে, তারাও এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

হাদি হত্যাকাণ্ড: ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূ‌চির ডাক

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত