সংবাদ

যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে সভাপতি মুন্না, সম্পাদক নয়ন
ছবি : সংগৃহীত

বিএনপির অন্যতম প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আবদুল মোনায়েমকে (মুন্না) সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলামকে (নয়ন) সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়।

নতুন ঘোষিত এই কমিটিতে দলের যুব সংগঠনের নেতৃত্বে পুরোনো নেতাদের ওপরই আস্থা রেখেছে বিএনপি। যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম বর্তমানে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার ওপর আস্থা রাখায় তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এক প্রতিক্রিয়ায় আবদুল মোনায়েম বলেন, ‘কথায় আছে না, পুরোনো চাল ভাতে বাড়ে। আমি বলব, পুরোনোদের অভিজ্ঞতার পাশাপাশি আস্থা ও বিশ্বাসের একটা বিষয় আছে।’ যুবদল আস্থার প্রতিদান দিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন মুন্না।

যুবদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে পদ বিন্যাসে ব্যাপক সমন্বয় করা হয়েছে। ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে রেজাউল কবীরকে (পল) সিনিয়র সহসভাপতি করা হয়েছে। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন তারেক। মো. কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে ২৯ জন সহসভাপতি এবং ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক রাখা হয়েছে। ২৩ জন সহসাধারণ সম্পাদক ও ১২ জন সহসাংগঠনিক সম্পাদক রয়েছেন। কমিটিতে ৫ জন আইনবিষয়ক সম্পাদক রাখা হয়েছে এবং আল মেহেদী তালুকদারকে প্রচার সম্পাদক করা হয়েছে। কমিটিতে মাত্র ১১ জনকে সদস্য করা হয়েছে। এই ১১ জন সদস্যের মধ্যে পাঁচজনকে সহসাধারণ সম্পাদকের পদমর্যাদা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কনকে সহসভাপতি পদমর্যাদায় রাখা হয়েছে। এ আর মামুন খান ও মুজাহিদুল ইসলাম মুরাদকে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৯ জুলাই সংগঠনটির ৬ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটিতেও আবদুল মোনায়েম সভাপতি ও নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক ছিলেন।

সম্প্রতি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে স্থবিরতা কাটাতে দলটির চেয়ারম্যান তারেক রহমান পুনর্গঠনের ইতিবাচক উদ্যোগ নিয়েছেন, যার ফলে নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই নতুন কমিটি কাজ করবে। এছাড়াও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত