দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নবগঠিত
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনের দিনে বুধবার দুপুরে
রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে
এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে সতর্ক
থাকার আহ্বান জানান।
দেশের
সার্বিক পরিস্থিতি তুলে ধরে মির্জা
ফখরুল ইসলাম আলমগীর বলেন, `দেশে অস্থিতিশীল পরিস্থিতি
সৃষ্টির পাঁয়তারা চলছে। তাই সকলকে সজাগ
থাকতে হবে।'
তিনি
স্পষ্ট করে জানান, কোনো
ধরনের চক্রান্তই সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে পারবে
না। জনগণের দেওয়া রায় অক্ষুণ্ণ রাখতে
সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, `প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে
যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার
কাজ করে যাচ্ছে।'
উন্নয়ন
প্রকল্পের ঘোষণা দিয়ে এলজিআরডি মন্ত্রী
বলেন, `ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের
কার্যক্রম শুরু হয়েছে এবং
আগামী বছর থেকে ভর্তি
কার্যক্রম চালু হবে। পাশাপাশি
আগামী দুই বছরের মধ্যে
ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর লক্ষে কাজ চলছে।'
প্রান্তিক
মানুষের ভাগ্যোন্নয়নের কথা উল্লেখ করে
তিনি আরও জানান, `ফ্যামিলি
কার্ড ও কৃষি কার্ড
কর্মসূচির কার্যক্রমও শুরু হয়েছে। সরকারের
উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেসব এলাকার
রাস্তা-ঘাট এখনো উন্নয়নবঞ্চিত
রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে পাকা করা হবে।'
অনুষ্ঠানের
একপর্যায়ে রুহিয়াকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার পেছনে মাঠপর্যায়ের
অবদানের কথা মনে করে
আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা
ফখরুল। স্মৃতির পাতা উল্টে প্রয়াত
সহযোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, `অনেক প্রবীণ নেতা আজ আমাদের
মাঝে নেই। তারা পরপারে
পাড়ি জমিয়েছেন। তাদের অবদান রুহিয়ার মানুষ চিরদিন মনে রাখবে।'
ভবিষ্যতের
নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে
মন্ত্রী বলেন, `মাদক থেকে দূরে
থাকতে হবে এবং নতুন
নেতৃত্ব গড়ে তুলতে হবে।
দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য
তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।'
অনুষ্ঠানের
শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবগঠিত রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করে
আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি
মির্জা ফয়সল আমিন, সাধারণ
সম্পাদক মো. পয়গাম আলী,
সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি
শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও এর বিভিন্ন
অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতারা।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন