সংবাদ

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও একজনের মৃত্যু, শুরু হয়েছে টিকাদান

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও একজনের মৃত্যু, শুরু হয়েছে টিকাদান
ছবি : সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও হামের লক্ষণ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। হাসপাতালের বর্তমানে ৮০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে গত এক দিনেই নতুন করে ভর্তি হয়েছে ৪১ জন।

হামের এই প্রাদুর্ভাবের মধ্যেই সোমবার (২০ এপ্রিল) সকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৬ লাখ ৩ হাজার ৮৩১ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে জেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। নগরের সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মোত্তাকিম, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মোখলেছুর রহমান মানিক এবং বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালট্যান্ট ডা. নাসির উদ্দিন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলায় মোট ৩ হাজার ৬৪৪টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এক ডোজ করে হাম-রুবেলার (এমআর) টিকা দেওয়া হবে। এমনকি যারা আগে নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় দুই ডোজ টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কর্মসূচিতে এক ডোজ টিকা পাবে।

আগামী ১০ মে পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। শিশুদের প্রাণঘাতী এই রোগ থেকে সুরক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও একজনের মৃত্যু, শুরু হয়েছে টিকাদান

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও হামের লক্ষণ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। হাসপাতালের বর্তমানে ৮০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে গত এক দিনেই নতুন করে ভর্তি হয়েছে ৪১ জন।

হামের এই প্রাদুর্ভাবের মধ্যেই সোমবার (২০ এপ্রিল) সকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৬ লাখ ৩ হাজার ৮৩১ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে জেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। নগরের সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মোত্তাকিম, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মোখলেছুর রহমান মানিক এবং বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালট্যান্ট ডা. নাসির উদ্দিন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলায় মোট ৩ হাজার ৬৪৪টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এক ডোজ করে হাম-রুবেলার (এমআর) টিকা দেওয়া হবে। এমনকি যারা আগে নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় দুই ডোজ টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কর্মসূচিতে এক ডোজ টিকা পাবে।

আগামী ১০ মে পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। শিশুদের প্রাণঘাতী এই রোগ থেকে সুরক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত