সংবাদ

বান্দরবানে আ.লীগ আমলের এপিপিকে বিএনপির মনোনয়ন, তৃণমূলে ক্ষোভ

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

বান্দরবানে আ.লীগ আমলের এপিপিকে বিএনপির মনোনয়ন, তৃণমূলে ক্ষোভ
অ্যাডভোকেট মাধবী মারমা।

তিন পার্বত্য জেলার জন্য সংরক্ষিত নারী আসনে বান্দরবান থেকে অ্যাডভোকেট মাধবী মারমাকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের দীর্ঘদিনের পরীক্ষিত ও রাজপথের ত্যাগী নেত্রীদের পাশ কাটিয়ে এমন সিদ্ধান্তে তৃণমূলের একটি বড় অংশ ক্ষুব্ধ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনীত ৩৬ জনের তালিকা প্রকাশ করেন। সেখানে মাধবী মারমার নাম ঘোষণার পরপরই বান্দরবানে শুরু হয় আলোচনা-সমালোচনা।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, মাধবী মারমা গত আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ছিলেন। দলের দুঃসময়ে যারা জেল-জুলুম ও মামলার শিকার হয়েছেন, তাদের বাদ দিয়ে হঠাৎ একজনকে মনোনয়ন দেওয়ায় হতাশ তৃণমূলের কর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, মাধবী মারমার দলীয় কোনো পদ-পদবি নেই। দলের দুর্দিনে রাজপথে লড়াই করা নেত্রীদের বাদ দিয়ে এ ধরনের সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ শৃঙ্খলায় নেতিবাচক প্রভাব ফেলবে। তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ বলেন, জেলা পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী উম্মেকুলসুম সুলতানা লিনাকে সমর্থনের পক্ষে ছিলেন। তবে মাধবী মারমার দলীয় পদ না থাকলেও তিনি বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিতেন এবং দলের পক্ষে কাজ করতেন। কেন্দ্রীয় নীতি-নির্ধারকদের সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানালেও তৃণমূলের অসন্তোষের বিষয়টি অস্বীকার করেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে মাধবী মারমার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

সংরক্ষিত আসনের এই মনোনয়নকে কেন্দ্র করে বান্দরবান বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে যে উত্তাপ সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতে বড় ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বান্দরবানে আ.লীগ আমলের এপিপিকে বিএনপির মনোনয়ন, তৃণমূলে ক্ষোভ

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত