সংবাদ

বস্ত্র ও পাট মন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও বাস ভাড়া ও পণ্যের দাম বাড়ানো যাবে না

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম

জ্বালানির দাম বাড়লেও বাস ভাড়া ও পণ্যের দাম বাড়ানো যাবে না

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে পরিবহন ভাড়া কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি।

তিনি বলেন, ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার নজরদারি বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে আগামী দিনে নতুন বিনিয়োগকারীদের জ্বালানি নির্ভর কারখানার পরিবর্তে কম জ্বালানি সাশ্রয়ী বালেস ফুয়েল ইনটেনসিভশিল্পকারখানা তৈরির দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিল এলাকায় নবনির্মিত নিট শিল্প পল্লী পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন।

জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরপরই তা অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিখাতের শিল্প কারখানায় সরবরাহ করা হয়। তাই শুধুমাত্র জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে, এমনটি ভাবার কারণ নেই। বরং বিশ্ববাজারের পরিস্থিতির কারণে রপ্তানিতে যে মৃদু প্রভাব পড়েছে, সেটিও একটি বড় কারণ বলে তিনি উল্লেখ করেন।

বিটিএমসির শিল্প প্লট নিয়ে চলমান সমস্যা সম্পর্কে মন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে ইতোমধ্যে দুটিতে শিল্প স্থাপন করা হয়েছে এবং একই প্রতিষ্ঠান আরও দুটি প্লট নেয়ার প্রক্রিয়ায় আছে। তবে বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখলজনিত সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান করে প্রতিটি শিল্প প্লটে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালি কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জ্বালানির দাম বাড়লেও বাস ভাড়া ও পণ্যের দাম বাড়ানো যাবে না

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত