সংবাদ

বাসে মিলল ১০ হাজার ইয়াবা, সীমান্তে বিপুল চোরাচালান পণ্য জব্দ

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

বাসে মিলল ১০ হাজার ইয়াবা, সীমান্তে বিপুল চোরাচালান পণ্য জব্দ
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে ৪৭ বিজিবির অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য চোরাচালান পণ্য। ছবি : সংবাদবি

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। রোববার (২৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ইয়াবা, মদ, গাঁজা ও নেশাজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ‘আলহাজ্ব এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৯১ হাজার টাকা।

একই দিন ভোরে কাজীপুর বিওপির একটি দল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০টি ডেক্সামেথাসন এবং ৬০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

এ ছাড়া প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকা থেকে ২ লাখ ৫৫ হাজার ২০০ টাকা মূল্যের ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং জামালপুর বিওপির ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, জব্দকৃত এসব চোরাচালান পণ্যের মোট আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

তিনি আরও বলেন, ‘সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখতে আমাদের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বিজিবির গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

বাসে মিলল ১০ হাজার ইয়াবা, সীমান্তে বিপুল চোরাচালান পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত