সংবাদ

তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বার্তা, কোথায় হবে বৃষ্টি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম

তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বার্তা, কোথায় হবে বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

দেশের ২০ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আজ রোববার (২৬ এপ্রিল) থেকে কমতে শুরু করতে পারে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তারিফুল নেওয়াজ কবির জানান, আজ (রোববার) ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কমতে শুরু করবে। ইতোমধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হয়েছে এবং আগামী দিনগুলোতে তা বাড়তে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে ধীরে বৃষ্টি দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়বে, যা গরম থেকে স্বস্তি এনে দেবে। আগামী ২৭-২৮ এপ্রিলের মধ্যে দেশের অধিকাংশ জেলায় তাপমাত্রা কমতে শুরু করবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক-দুটি জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। ২৭ এপ্রিলের পর দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নদীবন্দরগুলোকে কিছু অঞ্চলে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার খুলনা বিভাগ ও ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।

এদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে তাপমাত্রা আরও কমে স্বস্তি ফিরতে পারে।

তবে আবহাওয়াবিদরা বলছেন, এখনই পুরোপুরি স্বস্তি মিলছে না। আগামী কয়েক দিন কিছু জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। খুলনা বিভাগের কয়েকটি জেলা এ ব্যতিক্রম হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বার্তা, কোথায় হবে বৃষ্টি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত