আগামী চার দিন দেশের ছয় বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে প্রবল বৃষ্টি হতে পারে।
আজ রোববার থেকে শুরু হয়ে এই বৃষ্টিপাত অন্তত চার দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিভাগভিত্তিক বৃষ্টির আভাসের প্রথম দিন রোববার (২৬ এপ্রিল) রাজধানীসহ উত্তরাঞ্চলে মাঝারি ও ভারী বর্ষণ হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে দ্বিতীয় দিন সোমবারও (২৭ এপ্রিল)। এদিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হবে।
তৃতীয় দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) বৃষ্টির আওতা বাড়বে।ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে। চতুর্থ ও পঞ্চম দিন আগামী বুধ ও বৃহস্পতিবার (২৯-৩০ এপ্রিল) বৃষ্টির তীব্রতা ও ব্যাপ্তি আরও বাড়বে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হবে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগসহ বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও রোববারের বৃষ্টি ঢাকাসহ অনেক জায়গায় তাপপ্রবাহ কমিয়ে দিয়েছে।বৃষ্টির কারণে কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশের কোনো না কোনো স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন