সংবাদ

ফের মা হচ্ছেন দীপিকা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম

ফের মা হচ্ছেন দীপিকা

বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন রণবীর সিং দম্পতির ঘরে আবারও আসতে চলেছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজেরাই এই সুখবর জানিয়েছেন তারা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইনস্টাগ্রামে শেয়ার করা সেই পোস্টে দেখা যায়, তাদের প্রথম সন্তান দুয়া একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে রয়েছেযা ঘিরেই নতুন এই আনন্দঘন বার্তা প্রকাশ পায়।

মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে কমেন্ট সেকশন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর এই তারকা দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যাসন্তান দুয়া। এবার সেই ছোট্ট দুয়া বড় বোন হতে চলেছেযা ভক্তদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

দীপিকা রণবীরের প্রেমের শুরু রাম-লীলা সিনেমার সেট থেকে। দীর্ঘদিনের সেই সম্পর্ক ২০১৮ সালে ইতালির লেক কোমো-তে রাজকীয় বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়। বর্তমানে দুই সন্তানের বাবা-মা হওয়ার পথে এই জুটি নতুন জীবনের এক সুন্দর অধ্যায়ে পা রাখতে চলেছে।

এদিকে পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন তারা। রণবীর সিংয়ের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমাধুরন্ধর বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। অন্যদিকে দীপিকা পাড়ুকোনও প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান-এর সঙ্গেকিংএবং অল্লু অর্জুন-এর সঙ্গে নতুন প্রজেক্টে কাজের জন্য। সব মিলিয়ে, ব্যক্তিগত পেশাগত জীবনের এই আনন্দঘন সময়ে দীপিকা-রণবীর দম্পতির নতুন অতিথি আগমনের খবর ভক্তদের জন্য হয়ে উঠেছে এক বিশেষ উপহার।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফের মা হচ্ছেন দীপিকা

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত