সংবাদ

রিচির অভিনয়ে মুগ্ধ দর্শক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম

রিচির অভিনয়ে মুগ্ধ দর্শক

ঈদ উপলক্ষে নির্মিত টেলিফিল্ম ভালোবাসার অন্য নাম তুমি ইউটিউবে মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নির্মাতা চয়নিকা চৌধুরী-এর গল্প ও পরিচালনায় নির্মিত এই টেলিফিল্মটি রঙ্গন এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।

টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফীন তন্বী। প্রযোজনা করেছেন ‘রঙ্গন’ মিউজিকের কর্ণধার মো. জামাল হোসেন। এর আগে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর অনলাইনে আসতেই এটি নতুন করে দর্শকপ্রিয়তা অর্জন করে। গল্পের কেন্দ্রে রয়েছে সম্পর্ক, ভালোবাসা ও মানিয়ে নেওয়ার এক বাস্তব চিত্র।

নির্মাতা চয়নিকা চৌধুরীর ভাষায়, “মানুষ যাকে চায় তাকে পায় না, আবার যাকে পায় তাকে সে চায় না। কিন্তু আশেপাশের মানুষকে ভালো রাখতে গিয়ে শেষ পর্যন্ত তাকেই মেনে নেয়—এই বাস্তবতাই গল্পে উঠে এসেছে।” টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।

গল্পে দেখা যায়, পেশাগত কারণে শহীদুজ্জামান সেলিমকে ঢাকার বাইরে চট্টগ্রামে থাকতে হয়। তার অনুপস্থিতিতে মা (ডলি জহুর)-এর দেখাশোনার দায়িত্ব পড়ে দীপা খন্দকারের ওপর। একসময় ঢাকায় ফিরে এসে পুরোনো প্রেমিকা দীপার সঙ্গে দেখা হয় সেলিমের। পরে সিসি ক্যামেরার মাধ্যমে সেলিম ও দীপার অতীত সম্পর্কের বিষয়টি জানতে পারেন তার স্ত্রী রিচি সোলায়মান। স্বামীর অতীত জানার পর মানসিকভাবে ভেঙে পড়া এক নারীর অনুভূতি রিচি সোলায়মান যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে যেসব নারী এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের কাছে এই চরিত্রটি বিশেষভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। একইভাবে দীপা খন্দকারও তার চরিত্রে দিয়েছেন অনবদ্য অভিনয়। পাশাপাশি ডলি জহুর ও শহীদুজ্জামান সেলিমের অভিনয়ও প্রশংসিত হয়েছে।

টেলিফিল্মটি নিয়ে রিচি সোলায়মান বলেন, “চয়ন দিদির নির্দেশনায় আগেও অনেক ভালো কাজ করেছি। গল্পটি পরিচিত হলেও তিনি নির্মাণে নতুনত্ব আনার চেষ্টা করেছেন। অনেকদিন পর ডলি আপা, সেলিম ভাই, দীপা আপার সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। ইউটিউবে আসার পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।”

তিনি আরও বলেন, “জীবনঘনিষ্ঠ গল্পের নাটকের আলাদা আবেদন থাকে। এই ধরনের আবেগপূর্ণ দৃশ্য দর্শক নীরবতা নিয়েই উপভোগ করতে ভালোবাসেন।” সব মিলিয়ে, সম্পর্কের টানাপোড়েন, আবেগ আর বাস্তবতার মিশেলে নির্মিত ‘ভালোবাসার অন্য নাম তুমি’ টেলিফিল্মটি ইউটিউবে দর্শকদের মন জয় করে নিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রিচির অভিনয়ে মুগ্ধ দর্শক

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত