সংবাদ

জার্মানিতে পুরস্কার জিতল ‘আলী’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম

জার্মানিতে পুরস্কার জিতল ‘আলী’

বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী আন্তর্জাতিক অঙ্গনে আরও এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। জার্মানির মর্যাদাপূর্ণ ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬ আসরে ছবিটি জিতেছেডাইভার্সিটি অ্যাওয়ার্ড

গত ১৯ এপ্রিল জার্মানির ব্রেমেন শহরে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতা বিভাগের অংশ হিসেবেআই অ্যাম আলীশিরোনামে ছবিটিকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় নির্মাতা আদনান আল রাজীব ভার্চুয়ালি যুক্ত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, “যে কোনো স্বীকৃতি কাজের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই চলচ্চিত্রটি তাদের জন্য, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না। এই সম্মান আমি আমার টিম এবং আমার দেশকে উৎসর্গ করছি।

ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত ফিল্মফেস্ট ব্রেমেন প্রতিবছর বিশ্বের নানা প্রান্তের নির্মাতাদের একত্রিত করে। উৎসবটি বিশেষভাবে বৈচিত্র্য, নতুন দৃষ্টিভঙ্গি এবং সামাজিক বাস্তবতাভিত্তিক গল্পকে প্রাধান্য দেয়।ডাইভার্সিটি অ্যাওয়ার্ডদেওয়া হয় সেসব চলচ্চিত্রকে, যেগুলো সমাজের ভিন্নতা, পরিচয় এবং প্রান্তিক মানুষের গল্পকে সৃজনশীলভাবে তুলে ধরে। এর আগে, ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসব-এও ইতিহাস গড়েছিলআলী

শর্ট ফিল্ম প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে ছবিটি অর্জন করেস্পেশাল মেনশন’, যা বাংলাদেশের জন্য একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল-আমিন। গল্পে দেখা যায়, উপকূলীয় অঞ্চলের এক কিশোরআলী’, যে বেড়ে উঠেছে কঠোর সামাজিক প্রথার মধ্যে।

যেখানে নারীদের গান গাওয়াকে অপমানজনক হিসেবে দেখা হয়, সেখানে আলী নিজেই একটি গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। এই সরল ইচ্ছার ভেতর দিয়েই উঠে আসে লিঙ্গবৈষম্য, সামাজিক নিষেধাজ্ঞা এবং ব্যক্তিস্বাধীনতার জটিল প্রশ্ন। সব মিলিয়ে, ‘আলীশুধু একটি চলচ্চিত্র নয়এটি সমাজের প্রান্তিক কণ্ঠস্বরকে তুলে ধরার এক শক্তিশালী প্রয়াস, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

জার্মানিতে পুরস্কার জিতল ‘আলী’

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত