সংবাদ

জবিতে অনলাইনে ফলাফল দেখার সুবিধা চালু

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

জবিতে অনলাইনে ফলাফল দেখার সুবিধা চালু
জবিতে স্টুডেন্ট পোর্টালে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল সহজে পৌঁছে দিতে স্টুডেন্ট পোর্টালে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মডিউলটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন।

এসময় উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউল চালু শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে দ্রুত সনদপত্র ও মার্কশিট উত্তোলন করতে পারে, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

অধ্যাপক মো. রইছ উদ্‌দীন আরও বলেন, শিক্ষার্থীদের সময় অত্যন্ত মূল্যবান। তাই সময় অপচয় কমিয়ে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও দ্রুত করতে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, অনলাইনে ফলাফল প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রযুক্তিনির্ভর সেবার নতুন যুগে প্রবেশ করেছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে।

এছাড়া বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক পরিমল বালা এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্টুডেন্ট পোর্টালের ব্যবহারিক উপস্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, জকসু নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ মডিউল চালুর ফলে ফলাফল প্রকাশ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জবিতে অনলাইনে ফলাফল দেখার সুবিধা চালু

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত