সংবাদ

বিমান বিধ্বস্ত হয়ে ১৪ যাত্রীর সবাই নিহত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পিএম

বিমান বিধ্বস্ত হয়ে ১৪ যাত্রীর সবাই নিহত
দুর্ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ

দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সব ১৪ যাত্রী নিহত হয়েছেন। খারাপ আবহাওয়াকে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করছে কর্তৃপক্ষ।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেসনা ২০৮ ক্যারাভান মডেলের বিমানটি ইয়েই শহর থেকে যাত্রা করে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।

দক্ষিণ সুদানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এসএসসিএএ) জানিয়েছে, সিটি লিংক এভিয়েশন লিমিটেড পরিচালিত বিমানটিতে ১৩ জন যাত্রী ও এক পাইলট ছিলেন। 

নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের এবং দুজন কেনিয়ার নাগরিক। উদ্ধার কাজে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ থেকে আগুন জ্বলছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তসাপেক্ষ। তবে দক্ষিণ সুদান বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উড়োজাহাজটির দৃশ্যমানতা কমে গিয়েছিল, যা দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে অনুমান করছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে ইয়েই ত্যাগ করে। ৯টা ৪৩ মিনিট নাগাদ এটি আকাশপথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। প্রাথমিক তদন্তে বৃষ্টি ও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বিমান বিধ্বস্ত হয়ে ১৪ যাত্রীর সবাই নিহত

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত