সংবাদ

দুই কমিউটার ট্রেনের ভাড়া বকেয়ার ইস্যুতে চুক্তি বাতিল করল রেলওয়ে

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম

দুই কমিউটার ট্রেনের ভাড়া বকেয়ার ইস্যুতে চুক্তি বাতিল করল রেলওয়ে

শর্ত ভেঙে বকেয়া টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় থেকে এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। 

চুক্তি বাতিল হওয়া ট্রেনগুলো হলো— খুলনা-বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ (৫৩/৫৪) এবং মোংলা-বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী ‘মোংলা কমিউটার’ (৯৫/৯৬)।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসার্স এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে গত বছরের ২২ ডিসেম্বর এই ট্রেনগুলো পরিচালনার চুক্তি সই হয়েছিল। কিন্তু চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনের ভাড়া, ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ উৎসে করের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।

আদেশে উল্লেখ করা হয়, চুক্তির ১১ নম্বর ধারা অনুযায়ী বকেয়া পরিশোধ না করায় ২৮ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল বলে গণ্য হবে।

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (পাসপোর্ট) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এই আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দুই কমিউটার ট্রেনের ভাড়া বকেয়ার ইস্যুতে চুক্তি বাতিল করল রেলওয়ে

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

শর্ত ভেঙে বকেয়া টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় থেকে এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। 

চুক্তি বাতিল হওয়া ট্রেনগুলো হলো— খুলনা-বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ (৫৩/৫৪) এবং মোংলা-বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী ‘মোংলা কমিউটার’ (৯৫/৯৬)।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসার্স এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে গত বছরের ২২ ডিসেম্বর এই ট্রেনগুলো পরিচালনার চুক্তি সই হয়েছিল। কিন্তু চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনের ভাড়া, ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ উৎসে করের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।

আদেশে উল্লেখ করা হয়, চুক্তির ১১ নম্বর ধারা অনুযায়ী বকেয়া পরিশোধ না করায় ২৮ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল বলে গণ্য হবে।

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (পাসপোর্ট) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এই আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত