প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত
ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান
ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির
মাহাবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি
মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত
আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
বৈঠকে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে চলমান পারমাণবিক বিদ্যুৎ
প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যতে জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির
বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন