সংবাদ

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় পলকের পাশাপাশি ভ্যানে থাকা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করার কথা ছিল। সকালে কারাগার থেকে তাকে বহনকারী প্রিজনভ্যানটি আদালতের উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলাটি বিচারাধীন। আজ এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে। এই মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও পলক কারাগারে আটক রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে বন্দি আছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় পলকের পাশাপাশি ভ্যানে থাকা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করার কথা ছিল। সকালে কারাগার থেকে তাকে বহনকারী প্রিজনভ্যানটি আদালতের উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলাটি বিচারাধীন। আজ এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে। এই মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও পলক কারাগারে আটক রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে বন্দি আছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত