বাংলাদেশ কোস্ট গার্ডের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এই বাহিনীর জন্য আরও ১০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের
৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বর্তমান সরকার কোস্ট গার্ডের
সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে জনবল
বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হচ্ছে। নতুন এই নিয়োগ সম্পন্ন হলে
বাহিনীটি আরও দক্ষ হয়ে উঠবে।"
বক্তব্যে সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন যে, বিএনপি সরকারের
আমলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এই বাহিনী গঠিত হয়েছিল। বর্তমানে এই বাহিনী জনগণের
আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, "জাতীয় স্বার্থ রক্ষায় মাদক চোরাচালান
রোধ, মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যু নির্মূল ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত
প্রশংসনীয়।"
মন্ত্রী উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষায় কোস্ট গার্ডের অবদানের
কথা স্মরণ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার অভিযানে (রেসকিউ অপারেশন) এই বাহিনীর
সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে স্থিতিশীলতা
বজায় রাখতে কোস্ট গার্ডের সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত
অতিথিরা উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের ৩১ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি
পালিত হয়।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন