সংবাদ

ময়মনসিংহে হামে আরও ৩ শিশুর মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

ময়মনসিংহে হামে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি : সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে ২০ শিশুর মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালটির হাম আইসোলেশন ইউনিটে ৭৪ জন শিশু চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন এই ইউনিটে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৩৬ জন শিশু। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৬ জন। এ ছাড়া এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ অঞ্চলের অন্তত ৯২৫ জন হামে আক্রান্ত সন্দেহে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হামের লক্ষণ নিয়ে এখন পর্যন্ত মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ড এবং জেলার সবকটি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীরা মাঠে কাজ করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে হামে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে ২০ শিশুর মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালটির হাম আইসোলেশন ইউনিটে ৭৪ জন শিশু চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন এই ইউনিটে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৩৬ জন শিশু। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৬ জন। এ ছাড়া এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ অঞ্চলের অন্তত ৯২৫ জন হামে আক্রান্ত সন্দেহে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হামের লক্ষণ নিয়ে এখন পর্যন্ত মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ড এবং জেলার সবকটি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীরা মাঠে কাজ করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত