সংবাদ

বিশ্বসেরা ট্রাম্পকে হারিয়ে দিলেন ইরানি তারকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম

বিশ্বসেরা ট্রাম্পকে হারিয়ে দিলেন ইরানি তারকা
ইরানের হোসেইন ভাফায়েই।

যুক্তরাজ্যের শেফিল্ডের ক্রুসিবল থিয়েটার। বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ। মাঠে নামেন বর্তমান বিশ্বের এক নম্বর খেলোয়াড় জুড ট্রাম্প। আর তার বিপক্ষে এক ‘আন্ডারডগ’- ইরানের হোসেইন ভাফায়েই। ২৫ ফ্রেমের লড়াই শেষ ফল ১৩-১২। ইরানি তারকার জয়। ট্রাম্পকে হারিয়ে ইতিহাস গড়লেন ভাফায়েই।

ম্যাচের শুরুর দিকে ট্রাম্প ছিলেন আগ্রাসী। একপর্যায়ে ব্যবধান ১০-৭ ও পরে ১২-১১ করেও জয়ের বাউন্ডারি ছুঁয়েছিলেন তিনি। কিন্তু ভাফায়েই যেন মানসিকভাবে বাঁধের পানি। নির্ধারক ২৫তম ফ্রেমে ট্রাম্প ভুল করলেন। ইরানি সেই সুযোগ দু’হাতেই নিলেন- ৯১ পয়েন্টের অসাধারণ ব্রেকে তুলে নিলেন স্মরণীয় জয়।

বিশ্বের ১৮ নম্বর খেলোয়াড় ভাফায়েই ২০২২ সালে ক্রুসিবলে অভিষেকে ট্রাম্পের কাছে হেরেছিলেন। সেই প্রতিশোধটা তিনি নিলেন বড় মঞ্চেই। ম্যাচ শেষে ভাফায়েই বলেন, “ট্রাম্প অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। টেবিলের ভেতরে-বাইরে আমি তাকে শ্রদ্ধা করি। নিজেকে বলেছিলাম-‘যদি এই টুর্নামেন্ট আমার জন্য হয়ে থাকে, তাহলে জয় আসবেই।’ আমি শুধু শান্ত থেকে খেলতে চেয়েছি।”

ভাফায়েই জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন ছিল।  বলেন, ‘আমি আমার দেশের জন্য ও পরিবারের জন্য লড়ছি।’ 

না, এ খবরের ট্রাম্প হোয়াইট হাউসের নন, তিনি বিশ্ব স্নুকারের রাজা। তবে রাজনীতির ট্রাম্পের মতো তিনিও ‘বিশ্বসেরা’ এবং হার মানতে শেখেন না। কিন্তু সোমবার (২৭ এপ্রিল) অঘটন ঘটেই গেল। ৩১ বছর বয়সী ইরানি তাকে বুকে টেনে নিলেন কোয়ার্টার ফাইনালে।

উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান ভাফায়েইকে। হারার পর ট্রাম্প নিজেও হেসে তাকে অভিনন্দন জানান। 

কোয়ার্টার ফাইনালে ভাফায়েই এখন মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়ন বেন উলাস্টনের। ব্রিটেনের এই প্রতিপক্ষ অন্য চ্যালেঞ্জ। কিন্তু ইরানি এখন আত্মবিশ্বাসে বুঁদ।

ভাফায়েই বলেন, ‘মাঝে মাঝে মুখ বন্ধ রেখে খেলার মাধ্যমেই জবাব দেওয়াটাই শ্রেয়।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বিশ্বসেরা ট্রাম্পকে হারিয়ে দিলেন ইরানি তারকা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত