সংবাদ

৩০ টাকা ভাড়ায় এলো পার্সেল বোমা

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

৩০ টাকা ভাড়ায় এলো পার্সেল বোমা
ছবি : সংগৃহীত

মাত্র ৩০ টাকা ভাড়ার বিনিময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এক ভ্যানচালকের হাতে তুলে দেওয়া হয়েছিল একটি ব্যাগ। কিন্তু গন্তব্য থেকে ফিরে আসার পর সেই ব্যাগ বা পার্সেলটি খুলতেই ঘটে বিকট বিস্ফোরণ। ব্যাগের ভেতরে থাকা ‘পার্সেল বোমা’র আঘাতে নাসির শেখ (৫০) নামে ওই ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

গত সোমবার রাত ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত নাসির শেখ লাহিনী কর্মকার পাড়ার বাহের শেখের ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে দুজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে একটি ব্যাগ লাহিনী জোয়ার্দার পাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। নাসির পার্সেলটি নিয়ে হামিদুলের বাড়িতে গেলে তিনি তা চিনতে পারেননি এবং নিতে অস্বীকৃতি জানান। এরপর পার্সেলটি নিয়ে নাসির পুনরায় লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে একটি ফলের দোকানের সামনে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি খুললে ভেতরে একটি কাঠের বাক্স পাওয়া যায়। বাক্সটি খোলার সঙ্গে সঙ্গেই সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতায় নাসির শেখের শরীরের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফলের দোকানের একটি ফ্রিজ ভেঙে গেছে। আহত নাসির শেখ বলেন, ‘যারা পার্সেলটি দিয়েছিলেন, তাদের আমি চিনি না। তারা নিজেদের গাড়িচালক পরিচয় দিয়েছিলেন। হামিদুলের বাড়িতে পার্সেলটি না রাখায় আমি ফেরত নিয়ে আসি এবং সবার সামনেই এটি খুলেছিলাম।’

হামিদুল ইসলাম জানান, তিনি কোনো জিনিসের ফরমাশ দেননি বলে পার্সেলটি গ্রহণ করেননি। তবে তার ধারণা, পূর্বশত্রুতার জেরে কেউ তাকে হত্যার উদ্দেশ্যে এই ‘বোমা পার্সেল’ পাঠাতে পারে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহত ব্যক্তির শরীরের নিম্নাংশে স্প্লিন্টারের আঘাত রয়েছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে ব্যাটারিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। কারা এবং কেন এই বিস্ফোরক পাঠিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

৩০ টাকা ভাড়ায় এলো পার্সেল বোমা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত