আদালতের বাইরে আপোস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমানোর ওপরও গুরুত্বারোপ করেছে লিগ্যাল এইড বিশেষ কমিটি।
লামায় জাতীয় আইনগত
সহায়তা দিবস-২০২৬ র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে। সরকারি খরচে বিরোধের
সমাধান, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় ‘জাতীয় আইনগত
সহায়তা দিবস-২০২৬’ মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল)
লামা চৌকি আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি
ও আলোচনা সভায় এমন গুরুত্বারোপ করা হয়। সকাল ১০টায় আদালত ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালি
বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে
এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি লিগ্যাল এইড সেবা দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের
জন্য ন্যায়বিচার নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তারা আরও বলেন,
আর্থিক অস্বচ্ছলতার কারণে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে এই সেবা সাধারণ
মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি। পাশাপাশি আদালতের বাইরে আপোস-মীমাংসার মাধ্যমে
বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও লিগ্যাল এইড বিশেষ কমিটির
চেয়ারম্যান আতাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান
কামাল, অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক, মামুন মিয়া, জাফর আলম, জাহাঙ্গীর আলম খান, সাদ্দাম
হোসেন রাকিব, রুবেল হাসান, শওকত, রুপেশ, রবিউল হোসেন ইরান, মিজানুর রহমান, রবিউল হোসেন
খোকা প্রমুখ। এছাড়াও আদালতের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি ও সুশীল
সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা
বৃদ্ধি পাবে এবং লিগ্যাল এইড সেবা আরও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন