সংবাদ

চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বজ্রপাতে বাড়ছে মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম মোহাম্মদ রবিন মিয়া (১৮)। সে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের আবাদ এলাকার বাসিন্দা এবং চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে রবিন পরীক্ষা কেন্দ্র চুনারুঘাট অগ্রণী উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল। পথে বজ্রপাতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকালমৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম মোহাম্মদ রবিন মিয়া (১৮)। সে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের আবাদ এলাকার বাসিন্দা এবং চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে রবিন পরীক্ষা কেন্দ্র চুনারুঘাট অগ্রণী উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল। পথে বজ্রপাতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকালমৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত