সংবাদ

জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল বৃদ্ধের

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল বৃদ্ধের
ছবি : সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য জলিলের পক্ষের সঙ্গে প্রতিপক্ষের মারামারি বাধে। এ সময় লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য জলিলের পক্ষের সঙ্গে প্রতিপক্ষের মারামারি বাধে। এ সময় লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত