সংবাদ

কড়া নিরাপত্তার মাঝেই রানওয়েতে অনুপ্রবেশ, যুবক আটক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

কড়া নিরাপত্তার মাঝেই রানওয়েতে অনুপ্রবেশ, যুবক আটক

দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়ে ফের বড় ধরনের প্রশ্ন উঠলো। দেশজুড়ে সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারির ঠিক পরের দিনই সব বাধা উপেক্ষা করে রানওয়ের অতি গুরুত্বপূর্ণ এলাকা অ্যাপ্রোনেঢুকে পড়েছেন এক তরুণ।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিরাপত্তার এই চরম লঙ্ঘনের দায়ে জান্নাতুল ফেরদৌস নামের ২২ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ২১ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক অনায়াসে ভেতরে প্রবেশ করেন। কোনো ধরনের বাধা ছাড়াই তিনি সরাসরি রানওয়ের পাশে উড়োজাহাজ পার্কিং করার স্থান বা অ্যাপ্রোন এলাকায় চলে যান। বিষয়টি নজরে আসলে নিরাপত্তাকর্মীরা তাকে দৌড়ে গিয়ে আটক করেন এবং দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করেন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক তার অনুপ্রবেশের কারণ হিসেবে এক অদ্ভুত অজুহাত দাঁড় করিয়েছেন। জান্নাতুল ফেরদৌস জানান, তিনি তার এক মামাকে রিসিভ করার জন্য ভোরে বিমানবন্দরে এসেছিলেন। তবে বিমান অবতরণ করতে দেরি হওয়ায় কৌতূহলবশত তিনি উড়োজাহাজ দেখার জন্য রানওয়ের দিকে হাঁটা শুরু করেন। বর্তমানে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাত্র একদিন আগেই দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছিলো। নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবুও এমন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কড়া নিরাপত্তার মাঝেই রানওয়েতে অনুপ্রবেশ, যুবক আটক

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত