‘সংবাদ’-এর কলকাতা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দীপক মুখার্জীর মা শোভা মূখার্জী মারা গেছেন। গত রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় কলকাতায় নিজ বাসায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শোভা মূখার্জী দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন ও অনুরাগী রেখে গেছেন।
পরিবার সূত্র জানায়, প্রায় চার মাস ধরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা ও সেবাশুশ্রূষা করা হয়।
শোভা মূখার্জী ছিলেন পরিবারের কাছে ভরসার স্থল। সন্তাদের কাছে ছিলেন স্নেহময়ী মা, নাতি-নাতনিদের কাছে অকৃত্রিম স্নেহের ঠাকুমা। তার স্নেহ, মমতা ও আশীর্বাদে গড়ে ওঠা পরিবার তার মৃত্যুতে গভীর শোকগ্রস্ত।
তার প্রয়াণে ‘সংবাদ’ কর্তৃপক্ষ, সহকর্মী সাংবাদিক ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। সেই সঙ্গে তার আত্মার চিরশান্তি কামনা করা হয়।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন