সংবাদ

ফ্যামিলি কার্ড রাষ্ট্রের ইনভেস্টমেন্ট, এতে মূল্যস্ফীতি কমবে: সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

ফ্যামিলি কার্ড রাষ্ট্রের ইনভেস্টমেন্ট, এতে মূল্যস্ফীতি কমবে: সংসদে প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের কারণে আসন্ন বাজেটের ওপর কোনো চাপ পড়বেনা বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড গ্রামীণ অর্থনীতিকে আরও সচল করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আজ বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন আসনের সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

"ফ্যামিলি কার্ডের অর্থায়ন কীভাবে হবে"- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "ফ্যামিলি কার্ড রাষ্ট্রের এক রকমের ইনভেস্টমেন্ট। এর মাধ্যমে মূল্যস্ফীতি কমবে।"

কুমিল্লা নয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "রাজধানী ক্লিন ও গ্রিন করতে সাপ্তাহিক জনসচেতনতার পাশাপাশি মশক নিধনকে জোরদার করা হচ্ছে। বর্জ্য ফেলার জায়গা আধুনিকায়ন করা হচ্ছে। সবুজায়ন করতে বৃক্ষরোপণ করা হচ্ছে। মাতুয়াইল ল্যান্ডফিলের বর্জ্য থেকে জ্বালানিতে রূপান্তর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।"

রীতি অনুযায়ী প্রতি বুধবার সংসদের বৈঠকে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রী উত্তরদানের জন্য নির্ধারিত থাকে।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে বলেন, "বাইপাস সড়ক শহর ছেড়ে গড়ে তোলা হয়। অথচ বাইপাস কেন্দ্র করেই আবার শহর গড়ে ওঠে! পরিস্থিতি এখন এমন মনে হচ্ছে, বাইপাসকে এড়াতে আবার বাইপাস করতে হবে!"

সংসদ নেতা তারেক রহমান বলেন, "ঢাকামুখী জনস্রোত থামানো দীর্ঘমেয়াদী পদক্ষেপ। ধীরে ধীরে ঢাকার বাইরে শিল্পায়িত অঞ্চল, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেয়া হচ্ছে। এতে ঢাকার ওপর চাপ কমবে।"

এসময় জনগণের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ফ্যামিলি কার্ড রাষ্ট্রের ইনভেস্টমেন্ট, এতে মূল্যস্ফীতি কমবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ফ্যামিলি কার্ডের কারণে আসন্ন বাজেটের ওপর কোনো চাপ পড়বেনা বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড গ্রামীণ অর্থনীতিকে আরও সচল করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আজ বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন আসনের সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

"ফ্যামিলি কার্ডের অর্থায়ন কীভাবে হবে"- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "ফ্যামিলি কার্ড রাষ্ট্রের এক রকমের ইনভেস্টমেন্ট। এর মাধ্যমে মূল্যস্ফীতি কমবে।"

কুমিল্লা নয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "রাজধানী ক্লিন ও গ্রিন করতে সাপ্তাহিক জনসচেতনতার পাশাপাশি মশক নিধনকে জোরদার করা হচ্ছে। বর্জ্য ফেলার জায়গা আধুনিকায়ন করা হচ্ছে। সবুজায়ন করতে বৃক্ষরোপণ করা হচ্ছে। মাতুয়াইল ল্যান্ডফিলের বর্জ্য থেকে জ্বালানিতে রূপান্তর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।"

রীতি অনুযায়ী প্রতি বুধবার সংসদের বৈঠকে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রী উত্তরদানের জন্য নির্ধারিত থাকে।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে বলেন, "বাইপাস সড়ক শহর ছেড়ে গড়ে তোলা হয়। অথচ বাইপাস কেন্দ্র করেই আবার শহর গড়ে ওঠে! পরিস্থিতি এখন এমন মনে হচ্ছে, বাইপাসকে এড়াতে আবার বাইপাস করতে হবে!"

সংসদ নেতা তারেক রহমান বলেন, "ঢাকামুখী জনস্রোত থামানো দীর্ঘমেয়াদী পদক্ষেপ। ধীরে ধীরে ঢাকার বাইরে শিল্পায়িত অঞ্চল, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেয়া হচ্ছে। এতে ঢাকার ওপর চাপ কমবে।"

এসময় জনগণের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত