সংবাদ

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট চলছে: হেভিওয়েটদের ভাগ্য পরীক্ষা

প্রতিনিধি, কলকাতা
প্রতিনিধি, কলকাতা
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট চলছে: হেভিওয়েটদের ভাগ্য পরীক্ষা

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে সাত জেলার ১৪২টি আসনে। প্রায় তিন কোটি ২১ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল থেকেই বিভিন্ন বুথে লম্বা লাইন-উৎসাহের পাশাপাশি স্পষ্ট ক্ষোভের সুরও শোনা যাচ্ছে ভোটারদের মধ্যে।

এই দফার ভোটে রয়েছে একাধিক হেভিওয়েট কেন্দ্র। প্রার্থীদের তালিকায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ব্রাত্য বসু, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, নওশাদ সিদ্দিকি, স্বপন দাশগুপ্ত, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ ও তাপস রায়ের মতো রাজনৈতিক মহারথীরা। ফলে এই দফা কার্যত হাই-ভোল্টেজ লড়াইয়ে পরিণত হয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ১৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১২৩টি আসন, বিজেপি ১৮টি এবং অন্যান্য ১টি। বিশেষভাবে উল্লেখযোগ্য, সাত জেলার মধ্যে চার জেলাতেই বিজেপি কার্যত খাতা খুলতে পারেনি। ফলে এবার এই দফা দুই প্রধান রাজনৈতিক শক্তির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভোটের প্রথম দু’ঘণ্টাতেই রাজ্যে পড়েছে ১৮.৩৯ শতাংশ ভোট। জেলাভিত্তিক ভোটের হার নিম্নরূপ-

হুগলি: ২০.১৬%

হাওড়া: ১৭.৭৬%

কলকাতা উত্তর: ১৭.২৮%

কলকাতা দক্ষিণ: ১৬.৮১%

নদিয়া: ১৮.৫০%

উত্তর ২৪ পরগনা: ১৭.৮১%

পূর্ব বর্ধমান: ২০.৮৬%

দক্ষিণ ২৪ পরগনা: ১৭.২৫%

এবার পশ্চিমবঙ্গে নির্বাচনে বড় বিতর্ক ভোটর তালিকা। এই প্রক্রিয়াকে ঘিরে এখনও চলছে বিতর্ক, যা শুরু হয়েছিল অক্টোবর মাসে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালুর পর থেকেই। সেখানে প্রায় ৯২ লাখ ভোটার বাদ পড়েছে বলে অভিযোগ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট চলছে: হেভিওয়েটদের ভাগ্য পরীক্ষা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে সাত জেলার ১৪২টি আসনে। প্রায় তিন কোটি ২১ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল থেকেই বিভিন্ন বুথে লম্বা লাইন-উৎসাহের পাশাপাশি স্পষ্ট ক্ষোভের সুরও শোনা যাচ্ছে ভোটারদের মধ্যে।

এই দফার ভোটে রয়েছে একাধিক হেভিওয়েট কেন্দ্র। প্রার্থীদের তালিকায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ব্রাত্য বসু, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, নওশাদ সিদ্দিকি, স্বপন দাশগুপ্ত, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ ও তাপস রায়ের মতো রাজনৈতিক মহারথীরা। ফলে এই দফা কার্যত হাই-ভোল্টেজ লড়াইয়ে পরিণত হয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ১৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১২৩টি আসন, বিজেপি ১৮টি এবং অন্যান্য ১টি। বিশেষভাবে উল্লেখযোগ্য, সাত জেলার মধ্যে চার জেলাতেই বিজেপি কার্যত খাতা খুলতে পারেনি। ফলে এবার এই দফা দুই প্রধান রাজনৈতিক শক্তির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভোটের প্রথম দু’ঘণ্টাতেই রাজ্যে পড়েছে ১৮.৩৯ শতাংশ ভোট। জেলাভিত্তিক ভোটের হার নিম্নরূপ-

হুগলি: ২০.১৬%

হাওড়া: ১৭.৭৬%

কলকাতা উত্তর: ১৭.২৮%

কলকাতা দক্ষিণ: ১৬.৮১%

নদিয়া: ১৮.৫০%

উত্তর ২৪ পরগনা: ১৭.৮১%

পূর্ব বর্ধমান: ২০.৮৬%

দক্ষিণ ২৪ পরগনা: ১৭.২৫%

এবার পশ্চিমবঙ্গে নির্বাচনে বড় বিতর্ক ভোটর তালিকা। এই প্রক্রিয়াকে ঘিরে এখনও চলছে বিতর্ক, যা শুরু হয়েছিল অক্টোবর মাসে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালুর পর থেকেই। সেখানে প্রায় ৯২ লাখ ভোটার বাদ পড়েছে বলে অভিযোগ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত