বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা কাটিয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার
বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে স্বতন্ত্র
সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের
এক প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ
ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক ভারত
সফরের প্রেক্ষাপট তুলে ধরে জানান,
শিগগিরই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক
হওয়ার পথে।
সংসদ
অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি আমার ভারত সফরকালে
দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী
এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা
প্রদান কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার জন্য আমি
তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছি। আলোচনার প্রেক্ষিতে আশা করা যাচ্ছে,
শিগগিরই এ বিষয়ে বড়
ধরণের ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।’
তিনি
আরও যোগ করেন, দক্ষিণ
এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সৌহার্দ্য ও সংহতির ওপর
প্রতিষ্ঠিত এবং বর্তমান সরকার
জাতীয় স্বার্থ ও পারস্পরিক আস্থার
ভিত্তিতে ভারতের সঙ্গে এই সম্পর্ককে আরও
এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।
রোহিঙ্গা
সংকট নিরসনে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী জানান,
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের
সংখ্যা বর্তমানে প্রায় ১১ লাখ ৮৯
হাজার ২১৩ জন। সিলেট-৫ আসনের সংসদ
সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের
জবাবে তিনি বলেন, ‘মিয়ানমারের
বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলাটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে
রয়েছে। খুব দ্রুতই আদালতের
রায় প্রত্যাশিত। আমরা ভুক্তভোগীদের ন্যায়বিচার
ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি জানিয়েছি।’
এছাড়া
কক্সবাজার-৩ আসনের সংসদ
সদস্য লুৎফর রহমানের প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন,
‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ১২ লাখ রোহিঙ্গাকে
দ্রুত ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে
ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
আঞ্চলিক
সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ককে সক্রিয় করার ঘোষণা দিয়ে
মন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে
সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়টি অগ্রাধিকার
পেয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি
শিক্ষার্থীর দেহাবশেষ ফিরিয়ে আনা এবং মধ্যপ্রাচ্যে
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রবাসীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ
করছে বলে তিনি সংসদকে
অবহিত করেন। ইরান-ইসরায়েল উত্তেজনার
বিষয়ে তিনি বলেন, ‘প্রবাসী
বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা দিতে সরকার সর্বোচ্চ
সতর্কতা অবলম্বন করছে।’

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন