সরকারি চাকরিজীবীদের জন্য আবারও আসছে বড় ছুটির খবর। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ৭ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যালেন্ডারের হিসাব ও সরকারি পরিকল্পনা অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে এই দীর্ঘ অবকাশ মিলতে পারে।
চলতি বছরের সরকারি ছুটির তালিকা ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী,
২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত ঈদের ছুটি থাকতে পারে। এর মধ্যে ২৬ ও
৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
যদি শনিবারের অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি ঈদের ছুটির
সাথে সমন্বয় করা হয়, তবে ছুটির মেয়াদ আরও একদিন বাড়তে পারে। এর আগে ঈদুল ফিতরের সময়ও
সরকার একইভাবে একদিন ছুটি বাড়িয়েছিল।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬
মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ২৭
মে (বুধবার) মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই
নিয়ম অনুযায়ী, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত
হতে পারে।
হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে পবিত্র ঈদুল
আজহা বা কোরবানির ঈদ পালিত হয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিকে স্মরণ
করে বিশ্বজুড়ে মুসলিমরা পশু কোরবানি দিয়ে থাকেন।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন