রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান।
মঙ্গলবার
(২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ আদালতের
বিচারক মঈন উদ্দিন চৌধুরী
উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ
প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম
(কাইয়ুম) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। ৭১ দিন কারাগারে
থাকার পর অবশেষে ৫
হাজার টাকার মুচলেকায় আদালত তার জামিন আবেদন
মঞ্জুর করেন।
আদালতে
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম
মক্কেলের সামাজিক মর্যাদা ও শারীরিক অসুস্থতার
বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।
তিনি আদালতকে বলেন, ‘শফিকুর রহমান একজন নিরীহ ও
সহজ-সরল প্রকৃতির মানুষ।
দেশের বৃহৎ একটি প্রতিষ্ঠানে
তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গত
২ ফেব্রুয়ারি থেকে তিনি ৭১
দিন ধরে কারাগারে রয়েছেন
এবং বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। মানবিক
দৃষ্টিকোণ থেকে আমরা তার
জামিন প্রার্থনা করছি।’ শুনানি শেষে আদালত আসামির
অসুস্থতা বিবেচনা করে জামিনের আদেশ
দেন।
মামলার
বিবরণ অনুযায়ী, জনৈক হোটেল কর্মচারীর
১১ বছর বয়সী মেয়েকে
গত বছরের জুন মাসে শফিকুর
রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। মামলার অভিযোগে
বলা হয়েছে, গত ২ নভেম্বর
শিশুটিকে শেষবার সুস্থ অবস্থায় দেখেন তার বাবা। এরপর
দীর্ঘ সময় তাকে পরিবারের
সাথে দেখা করতে দেওয়া
হয়নি। পরবর্তীতে চলতি বছরের ৩১
জানুয়ারি শিশুটি অসুস্থ বলে তার পরিবারকে
খবর দিয়ে নিয়ে যেতে
বলা হয়। শিশুটিকে ফেরত
আনার পর তার শরীরে
বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও গরম
খুন্তির ছ্যাকার চিহ্ন দেখতে পান তার স্বজনরা।
নির্যাতনের
শিকার শিশুটিকে ওই সময় গাজীপুরের
শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি
অভিযোগ করেছিল যে, তাকে একাধিকবার
মারধর ও অমানুষিক নির্যাতন
করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি
গভীর রাতে উত্তরার একটি
বাসা থেকে শফিকুর রহমান
ও তার স্ত্রীসহ চারজনকে
গ্রেফতার করে পুলিশ। সেই
থেকে তিনি কারাগারে ছিলেন।
তবে শারীরিক অসুস্থতা ও মানবিক বিবেচনায়
শেষ পর্যন্ত আদালত তাকে জামিন প্রদানের
সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন