সংবাদ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

লড়াই নীল-সবুজে, আ.লীগের ভোট চায় সবাই

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম

লড়াই নীল-সবুজে, আ.লীগের ভোট চায় সবাই
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

এশিয়ার বৃহত্তম আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু হয়েছে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। আগামীকাল বুধবার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রায় সাত বছর পর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল ও জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ) প্যানেল। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও আছেন।

নীল প্যানেলের সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম খান। সবুজ প্যানেলের সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকী।

সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ইউনুস আলী বিশ্বাস। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী বলাই চন্দ্র দেব ও মো. শহীদুল্লাহ।

দুটি প্যানেলে বিভিন্ন পদে ১৩ জন ও সদস্য পদে ১০ জন করে মোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আরও ৯ জন।

ঢাকা আইনজীবী সমিতির মোট আইনজীবীর সংখ্যা প্রায় ৩৫ হাজার। এদের মধ্যে ভোটার হয়েছেন ২০ হাজার ৭২৭ জন।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞার কারণে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। ফলে বর্তমান সরকারি দল ও বিরোধীদল সমর্থিত দুটি প্যানেলের প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। তবে জয়ের জন্য আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের ভোট চাচ্ছে উভয় প্যানেলই।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলহাজ্ব মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, দীর্ঘদিন পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দেন এবং ভোটারদের দুই দিন সুষ্ঠুভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

ভোটের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। দীর্ঘদিন পর সুষ্ঠু পরিবেশে সাধারণ আইনজীবীদের মধ্যে নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আগ্রহ।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লড়াই নীল-সবুজে, আ.লীগের ভোট চায় সবাই

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত