সংবাদ

ডাসারে ৪২২ বস্তা সরকারি চাল জব্দ

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

ডাসারে ৪২২ বস্তা সরকারি চাল জব্দ
চালবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। ছবি : সংবাদ

মাদারীপুরের ডাসারে সরকারি ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির ৪২২ বস্তা চালবোঝাই একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে চালসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটি ডাসার থানায় নেওয়া হয়।

বুধবার সকালে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা চাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করার প্রস্তুতি চলছে।

প্রশাসন ও খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দরিদ্র নারীদের খাদ্য সহায়তার এই চালে পুষ্টিমান বৃদ্ধির জন্য বিশেষ উপাদান মেশানো থাকে এবং তা নির্দিষ্ট বস্তায় সংরক্ষিত থাকে। এই চাল খোলা বাজারে বিক্রি বা বাণিজ্যিকভাবে পরিবহন করা দণ্ডনীয় অপরাধ। জব্দ করা চাল মাদারীপুর খাদ্যগুদাম থেকে রাজৈর উপজেলায় নেওয়ার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চালগুলো গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাচার করা হচ্ছিল।

অভিযুক্ত ব্যবসায়ী ও মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী দাবি করেছেন, জব্দ করা চাল তার নিজের। গোপালগঞ্জে তার একটি চালকল রয়েছে এবং সেখানেই চালগুলো নেওয়া হচ্ছিল।

তবে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল পাচারের চেষ্টার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জিডির কপি দুদকে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ডাসারে ৪২২ বস্তা সরকারি চাল জব্দ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত