সংবাদ

কালীগঞ্জে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম

কালীগঞ্জে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে দোকান থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জাকির খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ওই গ্রামের সুলতান খানের ছেলে।

স্থানীয় জাঙ্গালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানান, সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে ফিরছিলেন জাকির। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘বজ্রপাতে একজনের নিহতের খবর স্থানীয় ইউপি সদস্য মুঠোফোনে জানিয়েছেন। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে দোকান থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জাকির খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ওই গ্রামের সুলতান খানের ছেলে।

স্থানীয় জাঙ্গালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানান, সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে ফিরছিলেন জাকির। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘বজ্রপাতে একজনের নিহতের খবর স্থানীয় ইউপি সদস্য মুঠোফোনে জানিয়েছেন। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত