রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ৩ মে (রবিবার) থেকে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। চার দিনব্যাপী এই সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের সাথে মাঠ প্রশাসনের সমন্বয় করতে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে।
শুক্রবার তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ
কুতুবুদ-দ্বীন জানান, ডিসি সম্মেলনের বিস্তারিত ও সার্বিক বিষয় নিয়ে আগামীকাল শনিবার
(২ মে) বিকেল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন
করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব সম্মেলনে উত্থাপন করা প্রস্তাবনা ও অধিবেশনের বিষয়বস্তু
সম্পর্কে সাংবাদিকদের অবহিত করবেন।
সারা দেশ থেকে আসা জেলা প্রশাসকরা এই সম্মেলনে অংশ নেবেন।
মূলত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সরকারের শীর্ষ মহলের সরাসরি যোগাযোগের মাধ্যম
হিসেবে এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়।
সম্মেলন চলাকালে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী
ও প্রধান বিচারপতির সাথে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পাবেন। এছাড়া সরকারের
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও সচিবদের সাথে সরাসরি সেশনে উন্নয়ন কর্মকাণ্ড
ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন তারা।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন