সংবাদ

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ মে ২০২৬, ০১:২৫ পিএম

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পূণ্যভূমি সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল শনিবার (২ মে) দিনভর সিলেটে তাঁর একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত। নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন। সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের শুভ উদ্বোধন। সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যা ৭টায় বিমানযোগে পুনরায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল বের করা হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে টহল বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত চেকপোস্ট ও বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত