সংবাদ

ন্যায্য মজুরির দাবিতে সারা দেশে মে দিবস পালন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ মে ২০২৬, ০৫:৫০ পিএম

ন্যায্য মজুরির দাবিতে সারা দেশে মে দিবস পালন
ফরিদপুরে মহান মে দিবস পালন। ছবি: প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’- প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ, ফরিদপুর, সাতক্ষীরা, গাইবান্ধা, ফেনী, জামালপুর, পটুয়াখালী, ভোলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন এসব কর্মসূচি আয়োজন করে। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

নওগাঁয় মে দিবস পালন

নওগাঁ: জেলা শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি ও সমাবেশের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

সমাবেশে শ্রমিক দল জেলা শাখার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদূরপ্রসারী হবে।

বদলগাছী উপজেলায় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। থানা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

ফরিদপুর: ফরিদপুরে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি জসীম উদ্দীন হলে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম।

র‌্যালি শেষে কবি জসীম উদ্দীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. ইলিয়াছুর রহমান। বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরায় মে দিবস পালন।

সাতক্ষীরা: সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আয়োজনে সকালে শহরের সংগীতা মোড়ে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ইফকার আলী।

এ ছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ‘শ্রমিকরা আল্লাহর বন্ধু’ স্লোগানকে সামনে রেখে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। তুফান কোম্পানির মোড় থেকে শুরু হওয়া র‌্যালিটি কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়।

গাইবান্ধা: জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুশফিকুর রহমান। এ সময় জেলার বিভিন্ন শ্রমজীবী সংগঠন নিজস্ব ব্যানার নিয়ে র‌্যালিতে অংশ নেয়। পৌরপার্কের শহীদ মিনারে বেলা ১২টা ১ মিনিটে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

উপজেলাগুলোতেও দিবসটি পালিত হয়। সাঘাটায় ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা হয়। গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায়ও র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ফেনীতে মে দিবস

ভোলা: ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার। বক্তারা মে দিবসের চেতনায় শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

ফেনী: ফেনীতে জেলা প্রশাসন ও কলকারখানা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে।

পটুয়াখালীর দুমকিতে মে দিবস পালন

দেওয়ানগঞ্জ (জামালপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে ইউএনওর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

দুমকি (পটুয়াখালী) : উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিকদল উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে গ্রামীণ ব্যাংক সড়কের বিএনপি কার্যালয় থেকে র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আবু জাফর আকন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

ন্যায্য মজুরির দাবিতে সারা দেশে মে দিবস পালন

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত