সংবাদ

কথা কাটাকাটির জেরে স্কুলছাত্র বন্ধুকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ)
প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ)
প্রকাশ: ১ মে ২০২৬, ০৫:০৫ পিএম

কথা কাটাকাটির জেরে স্কুলছাত্র বন্ধুকে পিটিয়ে হত্যা
সিয়াম

ময়মনসিংহের মুক্তাগাছায় বৈশাখী মেলায় গিয়ে তুচ্ছ ঘটনায় বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জেরে সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার পদুরবাড়ী মাঠে এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- রামনাথ বাড়ি গ্রামের মান্নানের ছেলে নাজমুল (৩৫) ও সুরুজ মিয়ার ছেলে রায়হান (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী মুক্তাগাছার পদুরবাড়ি হাইস্কুল মাঠে দুই দিনব্যাপী বৈশাখী মেলা চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গেই ওই মেলায় যায় সিয়াম।

সেখানে কথাবার্তার একপর্যায়ে বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখানেই নিজেরা বিষয়টি মীমাংসা করে নেয় তারা।

এর কিছুক্ষণ পরে মেলার এক পাশে সিয়ামকে একা পেয়ে রামনাথ বাড়ি গ্রামের মান্নানের ছেলে নাজমুলের (৩৫) নির্দেশে প্রতিপক্ষের কিশোররা সংঘবদ্ধ হয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এতে গুরুতর আহত হয় সিয়াম।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। শুক্রবার ভোর ৪টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করা হয়েছে।’

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তুচ্ছ ঘটনার জেরে এক কিশোরের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

কথা কাটাকাটির জেরে স্কুলছাত্র বন্ধুকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত