সংবাদ

গোয়ালন্দে থানার পাশে জুয়েলারি দোকানে চুরি

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

গোয়ালন্দে থানার পাশে জুয়েলারি দোকানে চুরি
গোয়ালন্দে চুরির শিকার হওয়া বিপাশা জুয়েলার্স। ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার প্রবেশপথের পাশেই একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে থানা থেকে মাত্র ১৫০ ফুট দূরে ‘বিপাশা জুয়েলার্স’ নামে ওই দোকানে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক বাবলু বেপারী জানান, বুধবার রাত ৯টার দিকে দোকান তালাবদ্ধ করে তিনি বাড়িতে যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দোকানে এসে দেখেন শাটারের এক পাশ বাঁকানো। ভেতরে ঢুকে দেখেন শোকেসের তালা ভাঙা। শোকেসে থাকা প্রায় ১০০ ভরি রুপার গয়না ও ড্রয়ারে রাখা নগদ ৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

স্থানীয় ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করে বলেন, দোকানের শাটার যেভাবে বাঁকানো হয়েছে, তা দিয়ে কোনো মানুষের ভেতরে ঢোকা বেশ কষ্টসাধ্য। থানার এত কাছে কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে চোর শনাক্ত করা সহজ হবে বলে তারা মনে করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম সংবাদকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গোয়ালন্দে থানার পাশে জুয়েলারি দোকানে চুরি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার প্রবেশপথের পাশেই একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে থানা থেকে মাত্র ১৫০ ফুট দূরে ‘বিপাশা জুয়েলার্স’ নামে ওই দোকানে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক বাবলু বেপারী জানান, বুধবার রাত ৯টার দিকে দোকান তালাবদ্ধ করে তিনি বাড়িতে যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দোকানে এসে দেখেন শাটারের এক পাশ বাঁকানো। ভেতরে ঢুকে দেখেন শোকেসের তালা ভাঙা। শোকেসে থাকা প্রায় ১০০ ভরি রুপার গয়না ও ড্রয়ারে রাখা নগদ ৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

স্থানীয় ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করে বলেন, দোকানের শাটার যেভাবে বাঁকানো হয়েছে, তা দিয়ে কোনো মানুষের ভেতরে ঢোকা বেশ কষ্টসাধ্য। থানার এত কাছে কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে চোর শনাক্ত করা সহজ হবে বলে তারা মনে করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম সংবাদকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত