দীর্ঘ ১০ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় নাট্যাভিনেতা সিদ্দিকুর রহমান। গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে ছাড়া পান। মুক্তি পাওয়ার বেশ কিছুদিন পার হলেও আজ ১ মে শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে। অভিনেতা নিজেই গণমাধ্যমকে তার কারামুক্তির খবরটি নিশ্চিত করেছেন।
কারাগার থেকে বের হওয়ার অনুভূতি জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।’
এতদিন বিষয়টি কেন জানাননি, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মুক্তির পর গত কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকে একটু গুছিয়ে নিয়েছি। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।’

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন