ইরান সংকটের মধ্যেই এবার কিউবাকে ‘খুব দ্রুত দখলে নেওয়া হবে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রসিকতার ছলে এমন বিতর্কিত ইঙ্গিত দেন।
ফক্স নিউজের এক
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১
মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন
ট্রাম্প। এ সময় সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মিকার কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি আমরা খুব দ্রুত দখলে নিতে যাচ্ছি।”
কিউবার রাজনৈতিক ও
অভ্যন্তরীণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, “কিউবার কিছু সমস্যা আছে। তবে আগে একটি কাজ (ইরান
পরিস্থিতি) শেষ করি, তারপর
আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি।”
যুক্তরাষ্ট্রের সামরিক
সক্ষমতা নিয়ে গর্ব করে ট্রাম্প বলেন, ইরান মিশন থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বড় কোনো
যুদ্ধজাহাজ কিউবা উপকূলে পাঠানো হতে পারে। উদাহরণ হিসেবে তিনি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর নাম উল্লেখ করেন।
ট্রাম্প অনেকটা উপহাসের
সুরে বলেন, “জাহাজটি যদি কিউবা উপকূল
থেকে মাত্র ১০০ গজ দূরে থামে, তবে তারা
বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।”

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন