অভিবাসনের বাস্তব চিত্র ও নানা অভিজ্ঞতার গল্প সেলুলয়েডে তুলে ধরতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। তরুণ নির্মাতা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে।
গত ১ এপ্রিল থেকে
চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে, যা চলবে
আগামী ২৫ মে পর্যন্ত। এই সময়ের মধ্যে আগ্রহী প্রতিযোগীরা তাদের
নির্মিত চলচ্চিত্র জমা দিতে পারবেন।
আয়োজক প্রতিষ্ঠান
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, উৎসবের মূল বিষয় হতে হবে ‘অভিবাসন’। মোবাইল ফোনসহ যেকোনো
ডিজিটাল ডিভাইসে নির্মিত ফিকশন, অ্যানিমেশন
বা ডকুমেন্টারি জমা দেওয়া যাবে। তবে চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৫ মিনিটের
মধ্যে হতে হবে।
বাংলাদেশে প্রবাসীদের
সাফল্যের পাশাপাশি মানবপাচার, দালালের
প্রতারণা, সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ
যাত্রা, বিদেশে মৃত্যু, মানসিক ট্রমা ও পরিবারের দুর্ভোগের মতো অন্ধকার দিকগুলো
চলচ্চিত্রের উপজীব্য হতে পারে।
বিজয়ীদের জন্য রয়েছে
আকর্ষণীয় পুরস্কার:
জমা পড়া চলচ্চিত্রগুলো
যাচাই ও মূল্যায়ন প্রক্রিয়া চলবে ২৬ মে থেকে ৪ জুন পর্যন্ত। অংশগ্রহণকারীদের
কারিগরি ও গল্প নির্মাণের সহায়তায় প্রথম ছয় সপ্তাহ প্রতি শনিবার অনলাইন কর্মশালার
আয়োজন করা হচ্ছে। উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল
মাধ্যমে প্রচার করা হবে।
অস্ট্রেলিয়া সরকারের
সহযোগিতায় ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল
স্মাগলিং’ কর্মসূচির আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই উৎসবের আয়োজন করছে।
অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রবাস জীবনের প্রকৃত অভিজ্ঞতা
সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য।
আগ্রহীরা গুগল ফর্ম অথবা FilmFreeway (filmfreeway.com/MigrationFilmFest)
প্ল্যাটফর্মের মাধ্যমে চলচ্চিত্র জমা দিতে
পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘দেশে-প্রবাসে’
ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা সরাসরি ০১৭৫৫৪০৪৯২৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন