সংবাদ

সৌদি পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ মে ২০২৬, ১১:৩৭ এএম

সৌদি পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১০৪টি ফ্লাইটে তারা জেদ্দাহ ও মদিনার বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেন। শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

বুলেটিনের তথ্য অনুযায়ী, মোট ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রীর মধ্যে:

  • সরকারি ব্যবস্থাপনায়: ৪ হাজার ৭১ জন
  • বেসরকারি ব্যবস্থাপনায়: ৩৭ হাজার ৫৫৮ জন

সৌদি আরবে হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত তিনটি এয়ারলাইন্স মোট ১০৪টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৪৯টি ফ্লাইট
  • সৌদি এয়ারলাইন্স: ৩৭টি ফ্লাইট
  • ফ্লাইনাস এয়ারলাইন্স: ১৮টি ফ্লাইট

এবারের হজ মৌসুমে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। তবে স্বস্তির খবর এই যে, গত ২৮ এপ্রিলের পর নতুন করে আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

সৌদি পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১০৪টি ফ্লাইটে তারা জেদ্দাহ ও মদিনার বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেন। শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

বুলেটিনের তথ্য অনুযায়ী, মোট ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রীর মধ্যে:

  • সরকারি ব্যবস্থাপনায়: ৪ হাজার ৭১ জন
  • বেসরকারি ব্যবস্থাপনায়: ৩৭ হাজার ৫৫৮ জন

সৌদি আরবে হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত তিনটি এয়ারলাইন্স মোট ১০৪টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৪৯টি ফ্লাইট
  • সৌদি এয়ারলাইন্স: ৩৭টি ফ্লাইট
  • ফ্লাইনাস এয়ারলাইন্স: ১৮টি ফ্লাইট

এবারের হজ মৌসুমে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। তবে স্বস্তির খবর এই যে, গত ২৮ এপ্রিলের পর নতুন করে আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত