বাংলাদেশের পর্বত অভিযানে যুক্ত হলো নতুন এক স্বর্ণালি অধ্যায়। প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ ‘মাউন্ট মাকালু’র চূড়ায় আরোহণ করেছেন বাবর আলী। শনিবার (২ মে) বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টায় তিনি ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম চূড়ায় পা রাখেন।
পর্বতারোহণ ক্লাব
‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর সভাপতি ও অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এই সাফল্যের
খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নেপালের
আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের মাধ্যমে বাবরের
মাকালু জয়ের খবরটি পাওয়া গেছে।
চূড়ায় আরোহণের সময়
বাবরের সাথে ছিলেন অভিজ্ঞ আং কামি শেরপা। বর্তমানে তারা পাহাড় থেকে নামতে শুরু
করেছেন। আজ ক্যাম্প-২ এবং আগামীকাল তারা বেসক্যাম্পে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
নেপালের মহালাঙ্গুর
হিমালয়ে অবস্থিত মাউন্ট মাকালুর উচ্চতা ২৭ হাজার ৮৩৮ ফুট। নেপালি ভাষায় ‘মাকালু’
শব্দের অর্থ ‘মহা পিরামিড’। এই পর্বতটি তার চরমভাবাপন্ন আবহাওয়া এবং তীব্র
বাতাসের জন্য পরিচিত। চূড়ার আকৃতি পিরামিডের মতো হওয়ায় এবং বাতাসের কারণে বরফ জমে
থাকতে না পারায় এর শীর্ষভাগ কালো দেখায়, যা থেকে এর নাম হয়েছে ‘মহা কালো’ বা মাকালু।
বিশ্বের ১৪টি আট হাজার
মিটারের বেশি উচ্চতার পর্বতের মধ্যে বাবর আলীর এটি পঞ্চম বিজয়। তার আগের
উল্লেখযোগ্য সাফল্যগুলো হলো:
২০১৭ সালে ভারতের নেহরু
ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেওয়া বাবর আলী এখন বিশ্বের সকল
‘এইট থাউজেন্ডার’ (আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বত) জয়ের স্বপ্নের পথে
অনেকটা এগিয়ে গেলেন।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন