দীর্ঘ ১৫ বছরের বিরতির পর নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন। রাজধানীর একটি রেস্তোরাঁয় সহকর্মীদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তার ‘সেলফ টাইটেলড’ অ্যালবাম আলিফ আলাউদ্দিন।
ইতোমধ্যেই অ্যালবামটির গানগুলো শোনা যাচ্ছে স্পটিফাই-সহ বিভিন্ন
আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে। এটি আলিফের চতুর্থ একক অ্যালবাম। এর আগে ২০১১ সালে
প্রকাশিত হয়েছিল তার তৃতীয় অ্যালবাম কল্পনাতে। দীর্ঘ বিরতির পর নতুন এই অ্যালবাম দিয়ে
তিনি আবারও সংগীতাঙ্গনে নিজের উপস্থিতি জানান দিলেন। সংগীতজগতের কিংবদন্তি দম্পতি আলাউদ্দিন
আলী ও সালমা সুলতানা-এর সন্তান আলিফ এই অ্যালবামে তুলে ধরেছেন বাবা-মায়ের স্মৃতিও।
ছয় গানের অ্যালবামে রয়েছে চারটি নতুন গান এবং তার মায়ের গাওয়া
দুটি জনপ্রিয় গানের নতুনভাবে রিমেক করা সংস্করণ—দেখো তো আমায় ও কাগজ আছে কলম আছে।
‘দেখো তো আমায়’ গানটির কথা লিখেছিলেন কাওসার আহমেদ চৌধুরী এবং সুর করেছিলেন আইয়ুব বাচ্চু।
অন্যদিকে ‘কাগজ আছে কলম আছে’ গানের গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুরকার আলাউদ্দিন
আলী। অ্যালবামের নতুন গানগুলোর মধ্যে ‘বিবেক’ ও ‘কিছু মনে কোরো না’ লিখেছেন ও সুর করেছেন
কাজী ফয়সাল আহমেদ। ‘ক্যাফিন’ গানটির কথা ও সুর করেছেন আলিফ নিজেই, আর ‘প্রতিশোধ’ গানের
কথা লিখেছেন আলিফ, সুর করেছেন কাজী ফয়সাল। পুরো অ্যালবামের সংগীতায়োজনও করেছেন কাজী
ফয়সাল আহমেদ।
অ্যালবাম প্রসঙ্গে আলিফ বলেন, “তৃতীয় অ্যালবামের পরই চতুর্থ অ্যালবামের কাজ শুরু করেছিলাম। কিন্তু নানা কারণে সেটি থেমে যায়। চাইলে গানগুলো আলাদা করে প্রকাশ করতে পারতাম, কিন্তু আমার কাছে অ্যালবাম মানেই একসঙ্গে কয়েকটি গান সেই নস্টালজিয়া থেকেই পুরো অ্যালবাম আকারে এনেছি।” তিনি আরও জানান, অ্যালবামের প্রতিটি গান ভিন্ন স্বাদের। কোথাও পিয়ানো, কোথাও পার্টি মুড, আবার কোথাও ডিসকো ও রকের ছোঁয়া রয়েছে, যা শ্রোতাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে। সব মিলিয়ে, ১৫ বছর পর ফিরে এসে আলিফ আলাউদ্দিন শুধু নতুন অ্যালবামই উপহার দেননি—তিনি ফিরিয়ে এনেছেন একসময়কার অ্যালবাম সংস্কৃতির আবেগ, যেখানে গানগুলো একসঙ্গে মিলে গড়ে তোলে একটি সম্পূর্ণ সংগীতযাত্রা।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন